Numbers 30:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরুষ ও স্ত্রীর বিষয়ে এবং পিতা ও যৌবনকালে পিতার বাড়িতে অবস্থিত কন্যার বিষয়ে মাবুদ মূসাকে এসব বিধি হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরুষ ও স্ত্রীর সম্পর্কে এবং বাবা ও তার যুবতী মেয়ে, যখন সে পিতৃগৃহে থাকে, তাদের সম্পর্কের এই সমস্ত নিয়মবিধি, সদাপ্রভু মোশির মাধ্যমে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরুষ ও স্ত্রীর বিষয়ে এবং পিতা ও যৌবন কালে পিতৃগৃহস্থিত কন্যার বিষয়ে সদাপ্রভু মোশিকে এই সকল আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরুষ ও স্ত্রীর বিষয়ে এবং পিতা ও যৌবনকালে পিতৃগৃহস্থিত কন্যার বিষয়ে সদাপ্রভু মোশিকে এই সকল আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ব্যাপারে স্বামী ও স্ত্রীর সমপর্ক এবং বাবা ও বাবার বাড়ীতে থাকা মেয়ের সমপর্ক সম্বন্ধে সদাপ্রভু মোশিকে এই সমস্ত নিয়ম দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ব্যাপারে স্বামী ও স্ত্রীর সম্পর্ক এবং পিতা ও পিতার বাড়ীতে থাকা মেয়ের সম্পর্ক সম্বন্ধে মাবুদ মূসাকে এই সমস্ত নিয়ম দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বামী ও স্ত্রীর এবং পিতৃগৃহে থাকাকালে পিতা ও যুবতী কন্যার আচরণ সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে এই অনুশাসন দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে ঐ আজ্ঞাগুলো দিলেন| ঐ আজ্ঞাগুলো হল একজন পুরুষ এবং তার স্ত্রীর সম্পর্কে, একজন পিতা এবং তার কন্যার সম্পর্কে, যে কন্যা যুবতী অবস্থায় পিতার বাড়ীতে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরুষ ও স্ত্রীর বিষয়ে এবং বাবা ও যৌবনকালে বাবার বাড়িতে থাকা মেয়ের বিষয়ে সদাপ্রভু মোশিকে এইসব আদেশ করলেন।