Numbers 30:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন স্ত্রীলোক যদি যৌবনকালে তার পিতার বাড়িতে বাস করার সময়ে মাবুদের উদ্দেশে মানত ও ব্রতবন্ধনে নিজেকে আবদ্ধ করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনো যুবতী যদি তার পিতৃগৃহে অবস্থানকালে, সদাপ্রভুর উদ্দেশে কোনো মানত স্থিত করে অথবা অঙ্গীকারে নিজেকে আবদ্ধ করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন স্ত্রীলোক যদি যৌবন কালে আপন পিতৃগৃহে বাস করিবার সময়ে সদাপ্রভুর উদ্দেশে মানত করে ও ব্রতবন্ধনে আপনাকে বদ্ধ করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোন স্ত্রীলোক যদি যৌবনকালে আপন পিতৃগৃহে বাস করিবার সময়ে সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে ও ব্রতবন্ধনে আপনাকে বদ্ধ করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন অবিবাহিতা মেয়ে তার বাবার বাড়ীতে থাকবার সময় যদি সদাপ্রভুর কাছে কোন মানত করে কিম্বা কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে আর তার বাবা সেই কথা শুনেও তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন অবিবাহিতা মেয়ে তার পিতার বাড়ীতে থাকবার সময় যদি মাবুদের কাছে কোন মানত করে কিংবা কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে আর তার পিতা সেই কথা শুনেও তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন যুবতী নারী পিতৃগৃহে থাকার সময় যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন মানত করে এবং কোন অঙ্গীকারে নিজেকে আবদ্ধ করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন যুবতী স্ত্রীলোক তার পিতার বাড়ীতে থাকার সময় প্রভুকে বিশেষ কিছু দেওয়ার জন্য কোনো বিশেষ প্রতিজ্ঞা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন কোন স্ত্রীলোক যৌবনকালে তার বাবার বাড়িতে বাস করার দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে ও ব্রত করতে নিজেকে প্রতিজ্ঞার সঙ্গে বাঁধে