Numbers 30:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার পিতা যদি তার মানত ও যা দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, সেই ব্রতবন্ধনের কথা শুনে তাকে কিছু না বলে, তবে তার সকল মানত স্থির থাকবে এবং যা দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, সেই ব্রতবন্ধন স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার বাবা যদি সেই মানত এবং অঙ্গীকার শোনে, কিন্তু তাকে কিছুই না বলে, তাহলে যার দ্বারা সে আবদ্ধ হয়েছে, সেই সমস্ত মানত এবং অঙ্গীকার স্থির থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহার পিতা যদি তাহার মানত, ও যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধনের কথা শুনিয়া তাহাকে কিছু না বলে, তবে তাহার সকল মানত স্থির থাকিবে, এবং যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহার পিতা যদি তাহার মানত, ও যদ্দ্বারা সে আপনাকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধনের কথা শুনিয়া তাহাকে কিছু না বলে, তবে তাহার সকল মানত স্থির থাকিবে, এবং যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তার পিতা যদি তার মানত কিংবা যে অঙ্গীকারে সে নিজেকে আবদ্ধ করেছে তার কথা শুনে কোন আপত্তি না করে, তাহলে তার সেই মানত এবং অঙ্গীকার বহাল থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তার পিতা এই প্রতিজ্ঞা সম্পর্কে জেনে থাকে এবং একমত হয়, তাহলে সেই যুবতী স্ত্রীলোকটি তার প্রতিজ্ঞা অনুসারে অবশ্যই প্রত্যেকটি কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তার বাবা যদি তার মানত ও যা দিয়ে সে তার প্রাণকে বেঁধেছে, সেই ব্রতের কথা শুনে তাকে কিছু না বলে, তবে তার সব মানত স্থির থাকবে এবং যা দিয়ে সে তার প্রাণকে বেঁধেছে, সেই ব্রতও স্থির থাকবে।