Numbers 30:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার পিতা যেদিন সেই কথা শুনবে সেদিন যদি তাকে নিষেধ করে, তবে তার কোন মানত ও যা দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, সেই ব্রতবন্ধন স্থির থাকবে না; আর তার পিতার নিষেধ করার ফলে মাবুদ তাকে মাফ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই শপথ শোনার পর যদি তার বাবা তাকে নিষেধ করে থাকে, তাহলে তার কোনও মানত বা অঙ্গীকার, যার দ্বারা সে আবদ্ধ হয়েছে, স্থির থাকবে না। সদাপ্রভু তাকে মুক্তি দেবেন, কারণ তার বাবা তাকে নিষেধ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শ্রবণদিনে যদি তাহার পিতা তাহাকে নিষেধ করে, তবে তাহার কোন মানত, ও যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে না; আর তাহার পিতার নিষেধ প্রযুক্ত সদাপ্রভু তাহাকে ক্ষমা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শ্রবণদিনে যদি তাহার পিতা তাহাকে নিষেধ করে, তবে তাহার কোন মানত, ও যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে না; আর তাহার পিতার নিষেধ প্রযুক্ত সদাপ্রভু তাহাকে ক্ষমা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার বাবা তাকে বারণ করে তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা বাতিল হয়ে যাবে। তার বাবা বারণ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাংগা ক্ষমা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার পিতা তাকে নিষেধ করে তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা বাতিল হয়ে যাবে। তার পিতা নিষেধ করেছে বলে মাবুদ তার মানত বা ওয়াদা ভাংগা মাফ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার পিতা যেদিন তার সেকথা শুনবে সেদিন যদি নিষেধ করে তাহলে তার কোন মানত বা অঙ্গীকার কার্যকারী হবে না। তার পিতার নিষেধের জন্য প্রভু পরমেশ্বর তাকে অব্যাহতি দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি তার পিতা এই প্রতিষ্ঠার কথা জেনে থাকে এবং সে এই ব্যাপারে একমত না হয়, তাহলে সে যে প্রতিজ্ঞা করেছিল তার থেকে সে মুক্ত, সেই সমস্ত কাজকর্ম তাকে আর করতে হবে না| তার পিতা তাকে সেই কাজ করতে নিষেধ করেছিল, সুতরাং প্রভু তাকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শোনার দিনের যদি তার বাবা তাকে বারণ করে, তবে তার কোন মানত ও যা দিয়ে সে তার প্রাণকে বেঁধেছে, সেই ব্রত স্থির থাকবে না। তার বাবার বারণ করার জন্য সদাপ্রভু তাকে মুক্ত করবেন।