Numbers 30:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে কোন পুরুষের স্ত্রী হয়ে মানত দিয়ে নিজেকে আবদ্ধ করে, কিংবা যা দ্বারা সে নিজের প্রাণকে আবদ্ধ করেছে, মুখ থেকে বের হওয়া এমন ভাবনা-চিন্তহীন কথার অধীন হয়ে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি সে মানত স্থির করে বা ওষ্ঠনির্গত, অবিবেচনাপূর্ণ শপথের দ্বারা নিজেকে আবদ্ধ করে বিবাহিতা হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে কোন পুরুষের স্ত্রী হইয়া মানতের অধীনা হয়, কিম্বা যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, ওষ্ঠ-নির্গত এমন চপল বাক্যের অধীনা হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে কোন পুরুষের স্ত্রী হইয়া মানতের অধীনা হয়, কিম্বা যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, ওষ্ঠ-নির্গত এমন চপল বাক্যের অধীনা হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন মানত করবার পর কিম্বা চিন্তা-ভাবনা না করে কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ের বিয়ে হয়ে যায় আর তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন মানত করবার পর কিংবা চিন্তা-ভাবনা না করে কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ের বিয়ে হয়ে যায় আর তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানত কিংবা ঝোঁকের মাথায় দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ কোন নারীর যদি বিবাহ হয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন স্ত্রীলোক প্রভুকে কিছু দেওয়ার জন্য কোনো বিশেষ প্রতিজ্ঞা করার পর যদি তার বিবাহ হয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে বিবাহিত হয়ে মানত করে, কিংবা যা দিয়ে সে তার প্রাণকে বেঁধেছে, তার ঠোঁট থেকে বেরোনো তাড়াহুড়ো করে বলা কোন কথা বলে ফেলে