Numbers 30:7 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যদি তার স্ব্বামী তা শুনলেও সেই সময় তাকে কিছু না বলে, তবে তার মানত স্থির থাকবে এবং যা দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, সেই ব্রতবন্ধন স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার স্বামী সেকথা শুনলেও তাকে কিছু না বলে, তাহলে তার মানত বা অঙ্গীকার, যার দ্বারা সে আবদ্ধ হয়েছিল, স্থির থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যদি তাহার স্বামী তাহা শুনিলেও শ্রবণদিনে তাহাকে কিছু না বলে, তবে তাহার মানত স্থির থাকিবে, এবং যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যদি তাহার স্ব্বামী তাহা শুনিলেও শ্রবণদিনে তাহাকে কিছু না বলে, তবে তাহার মানত স্থির থাকিবে, এবং যদ্দ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তার স্বামী যদি সে কথা শুনেও কোন আপত্তি না করে তাহলে তার মানত এবং যে প্রতিশ্রুতিতে সে নিজেকে আবদ্ধ করেছে তা বজায় থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তার স্বামী তার প্রতিজ্ঞার কথা জানতে পারে এবং কোনো প্রতিবাদ না করে, তাহলে সেই স্ত্রীলোক যা প্রতিজ্ঞা করেছিল সেই কাজগুলো অবশ্যই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি তার স্বামী তা শুনলেও সেদিন তাকে কিছু না বলে, তবে তার মানত স্থির থাকবে এবং যা দিয়ে সে তার প্রাণকে বেঁধেছে, সেই ব্রত স্থির থাকবে।