Numbers 30:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার স্বামী যেদিন সেই কথা শুনবে সেদিন যদি তাকে নিষেধ করে, তবে সে যে মানত করেছে ও তার মুখ থেকে বের হওয়া ভাবনা-চিন্তাহীন কথা দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, তার স্বামী তা ব্যর্থ করবে, আর মাবুদ তাকে মাফ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেকথা শোনার পর যদি তার স্বামী নিষেধ করে থাকে এবং তার মানত বা যে অবিবেচনাপূর্ণ শপথ দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে তা বাতিল করে দেয়, সদাপ্রভু তাকে মুক্ত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শ্রবণদিনে যদি তাহার স্বামী তাহাকে নিষেধ করে, তবে সে যে মানত করিয়াছে, ও আপন ওষ্ঠ নির্গত যে চপল বাক্য দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, [স্বামী] তাহা ব্যর্থ করিবে, আর সদাপ্রভু তাহাকে ক্ষমা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শ্রবণদিনে যদি তাহার স্বামী তাহাকে নিষেধ করে, তবে সে যে মানত করিয়াছে, ও আপন ওষ্ঠ-নির্গত যে চপল বাক্য দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, [স্বামী] তাহা ব্যর্থ করিবে, আর সদাপ্রভু তাহাকে ক্ষমা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার স্বামী তাকে বারণ করে তবে তার সেই মানত বা চিন্তা-ভাবনা না করে করা প্রতিজ্ঞার বাঁধন নাকচ হয়ে যাবে আর সদাপ্রভুও তার মানত বা প্রতিজ্ঞা ভাংগা ক্ষমা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার স্বামী তাকে নিষেধ করে তবে তার সেই মানত বা চিন্তা-ভাবনা না করে করা ওয়াদার বাঁধন নাকচ হয়ে যাবে আর মাবুদও তার মানত বা ওয়াদা ভাংগা মাফ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার স্বামী সেকথা যেদিন শুনবে সেই দিনই যদি তাকে নিষেধ করে তাহলে তার সেই মানত এবং ঝোঁকের মাথায় উচ্চারিত যে প্রতিশ্রুতিতে সে নিজেকে আবদ্ধ করেছে, তা বাতিল হয়ে যাবে। প্রভু পরমেশ্বর তাকে অব্যাহতি দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি তার স্বামী তার প্রতিজ্ঞার কথা জানতে পারে এবং তাকে তার প্রতিজ্ঞা পালন করতে দিতে অসম্মত হয়, তাহলে সেই স্ত্রী যা প্রতিজ্ঞা করেছিল সেই সমস্ত কাজ তাকে আর করতে হবে না| তার স্বামী তার স্ত্রীর প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছিল–সেই স্ত্রীকে তার প্রতিজ্ঞানুসারে কাজ করতে দেয় নি, সুতরাং প্রভু তাকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শোনার দিনের যদি তার স্বামী তাকে বারণ করে, তবে সে যে মানত করেছে ও তার ঠোঁট থেকে বেরোনো সেই তাড়াহুড়োর কথার মাধ্যমে তার প্রাণকে বেঁধেছে, স্বামী তা ব্যর্থ করবে, আর সদাপ্রভু তাকে মুক্ত করবেন।