Numbers 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বিধবা কিংবা স্বামীর পরিত্যক্তা স্ত্রী যা দ্বারা নিজেকে আবদ্ধ করেছে, সেই ব্রতের সমস্ত কথা তার জন্য স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বিধবা বা বিবাহ-বিচ্ছিন্না স্ত্রীর যে কোনো মানত বা বাধ্যবাধকতা তার বন্ধনস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিধবা কিম্বা স্বামীত্যক্তা স্ত্রী যদ্দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতের সমস্ত বাক্য তাহার নিমিত্তে স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিধবা কিম্বা স্বামীত্যক্তা স্ত্রী যদ্দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতের সমস্ত বাক্য তাহার নিমিত্তে স্থির থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিধবা কিম্বা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে কিম্বা প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে তবে তাকে তা পূরণ করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিধবা কিংবা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে কিংবা ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে তবে তাকে তা পূরণ করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী যদি কোন শপথে নিজেকে আবদ্ধ করে তবে তা বজায় থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন বিধবা অথবা একজন স্বামী পরিত্যক্তা স্ত্রীলোক কোনো বিশেষ প্রতিজ্ঞা করে থাকতে পারে| যদি সে তা করে, তাহলে সে তার প্রতিজ্ঞানুসারে সমস্ত কিছুই সঠিকভাবে করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা স্ত্রী যা দিয়ে তার প্রাণকে বেঁধেছে, সেই ব্রতের সমস্ত কথা তার জন্য স্থির থাকবে।