Numbers 31:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা লুটদ্রব্য এবং মানুষ বা পশুপাল, সমস্ত ধৃত জীব সঙ্গে নিয়ে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা লুটিত দ্রব্য, এবং মনুষ্য কি পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে লইয়া চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা লুন্ঠিত দ্রব্য এবং মনুষ্য কি পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে লইয়া চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা মোশি, পুরোহিত ইলিয়াসর ও সমস্ত ইস্রায়েলীয়দের কাছে যাবার জন্য তাদের লুট করা জিনিসপত্র, মানুষ এবং পশুপাল নিয়ে ছাউনির দিকে এগিয়ে চলল। তখন তাদের ছাউনি ছিল যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা মূসা, ইমাম ইলিয়াসর ও সমস্ত বনি-ইসরাইলদের কাছে যাবার জন্য তাদের লুট করা জিনিসপত্র, মানুষ এবং পশুপাল নিয়ে ছাউনির দিকে এগিয়ে চলল। তখন তাদের ছাউনি ছিল জেরিকোর উল্টাদিকে জর্ডান নদীর ধারে মোয়াবের সমভূমিতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লুঠের মালপত্র, বন্দী ও পশু সঙ্গে নিয়ে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সমস্ত লোকদের, পশুসমূহ এবং যুদ্ধে যা পেয়েছিল তা নিয়ে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লুটে নেওয়া দ্রব্য এবং মানুষ কিংবা পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে নিয়ে গেল।