Numbers 31:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা, ইমাম ইলিয়াসর ও মণ্ডলীর সমস্ত নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে শিবিরের বাইরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি, যাজক ইলিয়াসর ও মণ্ডলীর সমস্ত নেতৃবর্গ, ছাউনির বাইরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি, ইলিয়াসর যাজক ও মণ্ডলীর সমস্ত অধ্যক্ষ তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে শিবিরের বাহিরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি, ইলিয়াসর যাজক ও মণ্ডলীর সমস্ত অধ্যক্ষ তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে শিবিরের বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি, পুরোহিত ইলিয়াসর এবং ইস্রায়েলীয়দের নেতারা সবাই ছাউনির বাইরে তাদের সংগে দেখা করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা, ইমাম ইলিয়াসর এবং বনি-ইসরাইলদের নেতারা সবাই ছাউনির বাইরে তাদের সংগে দেখা করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি, পুরোহিত ইলিয়াসর এবং ইসরায়েলী সমাজের নেতৃবৃন্দ তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছাউনির বাইরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর মোশি, যাজক ইলিয়াসর এবং ইস্রায়েলের নেতারা সৈন্যদের সঙ্গে দেখা করার জন্য শিবির থেকে বেরিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি, ইলীয়াসর যাজক ও মণ্ডলীর সমস্ত শাসনকর্ত্তা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে শিবিরের বাইরে গেলেন।