Numbers 31:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা যুদ্ধে গিয়েছিল, ইমাম ইলিয়াসর সেই যোদ্ধাদেরকে বললেন, মাবুদ কর্তৃক মূসাকে দেওয়া শরীয়তের এই নিয়ম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যাজক ইলিয়াসর, যারা যুদ্ধে গিয়েছিল, সেই সৈন্যদের বললেন, “সদাপ্রভু মোশিকে যা বলেছিলেন, সেই বিধানের চাহিদা এই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা যুদ্ধে গিয়াছিল, ইলিয়াসর যাজক সেই যোদ্ধাদিগকে কহিলেন, সদাপ্রভু কর্ত্তৃক মোশিকে দত্ত ব্যবস্থার এই বিধি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা যুদ্ধে গিয়াছিল, ইলিয়াসর যাজক সেই যোদ্ধাদিগকে কহিলেন, সদাপ্রভু কর্তৃক মোশিকে দত্ত ব্যবস্থার এই বিধি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব সৈন্যেরা যুদ্ধে গিয়েছিল পুরোহিত ইলিয়াসর তাদের বললেন, “এই হল মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আইন-কানুনের একটা ধারা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব সৈন্যেরা যুদ্ধে গিয়েছিল ইমাম ইলিয়াসর তাদের বললেন, “এই হল মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের শরীয়তের একটা ধারা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ইলিয়াসর যুদ্ধপ্রত্যাগত সকল লোককে বললেন, মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের বিধি এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক ইলিয়াসর সৈন্যদের বললেন, “ঐ নিয়মগুলো প্রভু মোশিকে দিয়েছন| ঐ নিয়মগুলো সেইসব সৈন্যদের জন্য, যারা যুদ্ধ থেকে ফিরে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা যুদ্ধে গিয়েছিল, ইলীয়াসর যাজক সেই যোদ্ধাদেরকে বললেন, “মোশিকে দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার নিয়মগুলি এই: