Numbers 31:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সপ্তম দিনে তোমরা নিজ নিজ কাপড় ধুয়ে ফেলবে; তাতে পাক-সাফ হবে; পরে শিবিরে প্রবেশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে তোমরা নিজেদের বস্ত্র ধুয়ে পরিষ্কৃত হবে। তারপর তোমরা ছাউনিতে প্রবেশ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তম দিবসে তোমরা আপন আপন বস্ত্র ধৌত করিবে; তাহাতে শুচি হইবে; পরে শিবিরে প্রবেশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তম দিবসে তোমরা আপন আপন বস্ত্র ধৌত করিবে; তাহাতে শুচি হইবে; পরে শিবিরে প্রবেশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম দিনে তোমরা তোমাদের কাপড়-চোপড় ধুয়ে ফেলবে আর তখন তোমরা শুচি হবে এবং ছাউনির মধ্যে যেতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম দিনে তোমরা তোমাদের কাপড়-চোপড় ধুয়ে ফেলবে আর তখন তোমরা পাক-সাফ হবে এবং ছাউনির মধ্যে যেতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম দিনে তোমরা নিজেদের পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলবে, তাহলে শুচি হবে, তখন তোমরা ছাউনিতে ফিরে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সপ্তম দিনে তোমরা তোমাদের সমস্ত জামাকাপড় পরিষ্কার করবে এবং তখন তোমরা শুচি হবে| এরপরে তোমরা শিবিরের মধ্যে আসতে পারবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সপ্তম দিনের তোমরা নিজেদের পোশাক ধোবে; তাতে শুচি হবে; পরে শিবিরে প্রবেশ করবে।”