Numbers 31:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যুদ্ধে গমনকারী যোদ্ধাদের কাছ থেকে মাবুদের জন্য কর গ্রহণ কর; তাদের ভাগ থেকে মানুষ, গরু, গাধা ও ভেড়া,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা যুদ্ধ করেছিল সেই সৈন্যদের কাছ থেকে মানুষ অথবা গবাদি পশু, গাধা, মেষ বা ছাগল, প্রত্যেক 500 প্রাণী প্রতি একটি করে প্রাণী সদাপ্রভুকে দেয় রাজস্ব হিসেবে পৃথক করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যুদ্ধে গমনকারী যোদ্ধাদের নিকট হইতে সদাপ্রভুর নিমিত্তে কর গ্রহণ কর; মনুষ্য, গোরু, গর্দ্দভ ও মেষ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যুদ্ধে গমনকারী যোদ্ধাদের নিকট হইতে সদাপ্রভুর নিমিত্তে কর গ্রহণ কর; মনুষ্য, গরু, গর্দভ ও মেষ, এই সকলের মধ্যে প্রতি পাঁচ শত জীবের মধ্য হইতে এক জীব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সব সৈন্যদের ভাগে যত মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল পড়বে তার প্রতি পাঁচশো থেকে একটা করে সদাপ্রভুর কর্‌ হিসাবে আলাদা করে রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সব সৈন্যদের ভাগে যত মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল পড়বে তার প্রতি পাঁচশো থেকে একটা করে মাবুদের খাজনা হিসাবে আলাদা করে রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধপ্রত্যাগতদের অংশ থেকে তোমরা প্রভু পরমেশ্বরের জন্য এই হারে কর ধার্য কর: মানুষ, গরু, গাধা, ভেড়া ইত্যাদি প্রাণীর প্রত্যেক পাঁচশোর মধ্যে থেকে একটি নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের অর্ঘ্য রূপে নিবেদন করার জন্য পুরোহিত ইলিয়াসরকে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধে গিয়েছিল এমন সৈন্যদের কাছ থেকে ঐসব দ্রব্যসামগ্রীর কিছু অংশ কর হিসাবে নিয়ে নাও; সেই অংশটি হবে প্রভুর| প্রত্যেক 500টি দ্রব্যসামগ্রীর জন্য একটি করে দ্রব্যসামগ্রী প্রভুর হবে| এই সব দ্রব্যসামগ্রীর অন্তর্ভুক্ত হল মানুষ, গরু, গাধা এবং মেষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যুদ্ধে গমনকারী যোদ্ধাদের কাছ থেকে সদাপ্রভুর জন্য কর নাও; পাঁচশো জীবের মধ্যে প্রতিটি মানুষ, গরু, গাধা ও ভেড়া।