Numbers 31:29 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এগুলোর মধ্যে প্রতি পাঁচ শত জীবের মধ্য থেকে একটি প্রাণীকে নিয়ে মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার হিসেবে ইমাম ইলিয়াসরকে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের প্রাপ্য এই অর্ধাংশ থেকে এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর অংশ হিসেবে, যাজক ইলিয়াসরকে দান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের মধ্যে পাঁচ পাঁচ শত জীবের প্রতি এক এক জীব তাহাদের অর্দ্ধাংশ হইতে লইয়া সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার বলিয়া ইলিয়াসর যাজককে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের অর্ধাংশ হইতে লইয়া সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার বলিয়া ইলিয়াসর যাজককে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৈন্যদের ভাগের এই কর্ তুমি সদাপ্রভুর পাওনা অংশ হিসাবে পুরোহিত ইলিয়াসরের হাতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৈন্যদের ভাগের এই খাজনা তুমি মাবুদের পাওনা অংশ হিসাবে ইমাম ইলিয়াসরের হাতে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যরা যুদ্ধ থেকে লুঠ করে যেসব দ্রব্যসামগ্রী নিয়ে এসেছিল তার অর্ধেক ভাগ দ্রব্যসামগ্রী নিয়ে নাও| এরপর ঐসব দ্রব্যসামগ্রী যাজক ইলিয়াসরকে দিয়ে দাও| ঐ অংশটি হবে প্রভুর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের অর্ধেক অংশ থেকে নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উপস্থিত করা উপহার হিসাবে ইলীয়াসর যাজককেও দাও।