Numbers 31:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা লোকদেরকে বললেন, তোমাদের কিছু লোক যুদ্ধের জন্য সজ্জিত হোক, মাবুদের জন্য মাদিয়ানকে প্রতিফল দিতে মাদিয়ানের বিরুদ্ধে যাত্রা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি লোকদের বললেন, “মিদিয়নীয়দের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমরা কিছু ব্যক্তিকে অস্ত্রসজ্জিত করো, যেন সদাপ্রভুর জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি লোকদিগকে কহিলেন, তোমাদের কতক লোক যুদ্ধার্থে সজ্জিত হউক, সদাপ্রভুর জন্য মিদিয়নকে প্রতিফল দিতে মিদিয়নের বিরুদ্ধে যাত্রা করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি লোকদিগকে কহিলেন, তোমাদের কতক লোক যুদ্ধার্থে সজ্জিত হউক, সদাপ্রভুর জন্য মিদিয়নকে প্রতিফল দিতে মিদিয়নের বিরুদ্ধে যাত্রা করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি ইস্রায়েলীয়দের বললেন, “মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমাদের মধ্য থেকে কিছু লোককে যুদ্ধের সাজে সাজিয়ে নাও, যাতে তারা সদাপ্রভুর হয়ে মিদিয়নীয়দের পাওনা শাস্তি দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা বনি-ইসরাইলদের বললেন, “মাদিয়ানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমাদের মধ্য থেকে কিছু লোককে যুদ্ধের সাজে সাজিয়ে নাও, যাতে তারা মাবুদের হয়ে মাদিয়ানীয়দের পাওনা শাস্তি দিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন ইসরায়েলীদের বললেন, তোমাদের মধ্য থেকে কিছু লোক যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং মিদিয়ন আক্রমণ করে প্রভু পরমেশ্বরের নামে প্রতিশোধ গ্রহণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি লোকদের বললেন, “তোমাদের পুরুষদের মধ্য থেকে সৈন্য হবার জন্য কয়েকজনকে বেছে নাও| মিদিয়নীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রভু ঐ সমস্ত লোকদের ব্যবহার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি লোকেদেরকে বললেন, “তোমাদের কিছু লোক যুদ্ধের জন্য সজ্জিত হোক, সদাপ্রভুর জন্য মিদিয়নকে প্রতিশোধ দিতে মিদিয়নের বিরুদ্ধে যাত্রা করুক।