Numbers 31:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলদের সেই অর্ধেক ভাগ থেকে মানুষ ও পশুর মধ্যে প্রতি পঞ্চাশটি প্রাণী থেকে একটি প্রাণী নিয়ে মাবুদের শরীয়ত-তাঁবুর প্রতি কর্তব্য পালনকারী লেবীয়দেরকে দিলেন, যেমন মাবুদ মূসাকে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের অর্ধাংশ থেকে, মোশি প্রতি পঞ্চাশ জন মানুষ ও পশু থেকে একটি করে পৃথক করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন এবং তিনি সেই সমস্ত নিয়ে লেবীয়দের দিলেন, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সেই অর্দ্ধাংশ হইতে মনুষ্যের ও পশুর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ জীবের প্রতি এক এক জীব লইয়া সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষাকারী লেবীয়দিগকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সেই অর্ধাংশ হইতে মনুষ্যের ও পশুর মধ্যে প্রতি পঞ্চাশ জীব হইতে এক জীব লইয়া সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষাকারী লেবীয়দিগকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ইস্রায়েলীয়েরা যে অর্ধেক ভাগ পেল তার মধ্য থেকে মোশি প্রতি পঞ্চাশজন কুমারী মেয়ে থেকে একজন করে এবং প্রতি পঞ্চাশটা পশু থেকে একটা করে নিয়ে সদাপ্রভুর আদেশ মত লেবীয়দের দিলেন, যাদের উপর সদাপ্রভুর আবাস-তাম্বুর দেখাশোনার ভার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বনি-ইসরাইলরা যে অর্ধেক ভাগ পেল তার মধ্য থেকে মূসা প্রতি পঞ্চাশজন অবিবাহিতা সতী মেয়ে থেকে একজন করে এবং প্রতি পঞ্চাশটা পশু থেকে একটা করে নিয়ে মাবুদের হুকুম মত লেবীয়দের দিলেন, যাদের উপর মাবুদের আবাস-তাম্বুর দেখাশোনার ভার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের অংশ থেকে প্রভু পরমেশ্বরকে দেয় কর বাবদ মানুষ ও পশুর প্রত্যেক পঞ্চাশটি প্রাণীর মধ্যে একটি করে নিয়ে প্রভুর আবাসের সেবায়েত লেবীয়দের হাতে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর জন্য প্রত্যেক 50টি দ্রব্যসামগ্রী পিছু একটি করে জিনিস নিয়েছিলেন| এর মধ্যে পশু এবং মানুষ অন্তর্ভুক্ত ছিল| এরপর তিনি ঐ সকল দ্রব্য সামগ্রী লেবীয়দের দিয়েছিলেন, কারণ তারা প্রভুর পবিত্র তাঁবুর রক্ষণাবেক্ষণ করত| প্রভু যেমন আদেশ করেছিলেন মোশি ঠিক সেভাবেই এই কাজটি করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ইস্রায়েল সন্তানদের সেই অর্ধেক অংশ থেকে মানুষের ও পশুর মধ্যে পঞ্চাশটি জীবের মধ্যে থেকে একটি করে জীব নিয়ে সদাপ্রভুর সমাগম তাঁবুর রক্ষাকারী লেবীয়দেরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করলেন।