Numbers 31:49 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা মূসাকে বললেন, আপনার এই গোলামেরা আমাদের অধীন যোদ্ধাদের সংখ্যা গণনা করেছে, আমাদের মধ্যে এক জনও কমে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে বললেন, “আপনার সেবকেরা আমাদের অধীনস্থ সৈন্যদের গণনা করে দেখেছে, তাদের মধ্যে একজনও নিরুদ্দেশ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা মোশিকে কহিলেন, আপনার এই দাসগণ আমাদের অধীন যোদ্ধাদের সংখ্যা গ্রহণ করিয়াছে, আমাদের মধ্যে এক জনও কমে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা মোশিকে কহিলেন, আপনার এই দাসগণ আমাদের অধীন যোদ্ধাদের সংখ্যা গ্রহণ করিয়াছে, আমাদের মধ্যে একজনও কমে নাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার সেবক আমরা, আমাদের অধীনস্থ সৈন্যদের সংখ্যা গণনা করে দেখেছি, আমাদের একজনও লোকক্ষয় হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা মোশিকে বললেন, “আমরা, আপনার সেবকরা, আমাদের সৈন্যদের গণনা করেছি| আমরা তাদের কাউকেই বাদ দিই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা মোশিকে বললেন, “আপনার এই দাসেরা আমাদের অধীনে থাকা যোদ্ধাদের সংখ্যা গণনা করেছে, আমাদের মধ্যে একজনও কমে নি।