Numbers 31:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে হাজার হাজার ইসরাইলের মধ্যে একেক বংশ থেকে একেক হাজার মনোনীত হলে যুদ্ধের জন্য বারো হাজার লোক সজ্জিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলী বংশসমূহ থেকে, প্রত্যেক গোষ্ঠীর এক হাজার করে বারো হাজার সৈন্য, সমর সজ্জায় সজ্জিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েলের সহস্র সহস্রের মধ্যে এক এক বংশ হইতে এক এক সহস্র মনোনীত হইলে যুদ্ধার্থে বারো সহস্র লোক সজ্জিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েলের সহস্র-সহস্রের মধ্যে এক এক বংশ হইতে এক এক সহস্র মনোনীত হইলে যুদ্ধের জন্য বারো সহস্র লোক সজ্জিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইস্রায়েলীয়দের বারোটা গোষ্ঠী থেকে এক হাজার করে বারো হাজার লোককে যুুদ্ধের সাজে সাজানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বনি-ইসরাইলদের বারোটা গোষ্ঠী থেকে এক হাজার করে বারো হাজার লোককে যুদ্ধের সাজে সাজানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসরায়েলী বাহিনীর প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার করে লোক মনোনীত হল এবং যুদ্ধের জন্য মোট বারো হাজার লোক সজ্জিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে ইস্রায়েলের পরিবারগোষ্ঠী থেকে মোট 12,000 সৈন্য থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েলের হাজার হাজারের মধ্যে এক একটি বংশ থেকে এক এক হাজার মনোনীত হলে যুদ্ধের জন্য বারো হাজার লোক সজ্জিত হল।