Numbers 31:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা প্রত্যেক জন সোনার অলংকার, নূপুর, বলয়, আংটি, কুণ্ডল ও হার, এই যেসব পেয়েছি, তা থেকে মাবুদের সম্মুখে আমাদের প্রাণের জন্য কাফ্ফারা করতে মাবুদের উদ্দেশে উপহার এনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমরা আমাদের অর্জিত স্বর্ণালংকার থেকে, সদাপ্রভুর কাছে নৈবেদ্য এনেছি—তাগা, বালা, আংটি, কানের দুল ও গলার হার—যেন সদাপ্রভুর কাছে আমরা নিজেদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা প্রতিজন স্বর্ণাভরণ, নূপুর, বলয়, অঙ্গুরীয়ক, কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছি, তাহা হইতে সদাপ্রভুর সম্মুখে আমাদের প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা প্রতিজন স্বর্ণাভরণ, নূপুর, বলয়, অঙ্গুরীয়, কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছি, তাহা হইতে সদাপ্রভুর সম্মুখে আমাদের প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমরা প্রত্যেকে যে সমস্ত সোনার বাজু, বালা, সীলমোহর করবার আংটি, কানের দুল ও গলার হার পেয়েছি, আমাদের পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে আমরা সেগুলো সদাপ্রভুর কাছে উৎসর্গ করতে নিয়ে এসেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমরা প্রত্যেকে যে সমস্ত সোনার বাজু, বালা, সীলমোহর করবার আংটি, কানের দুল ও গলার হার পেয়েছি, আমাদের গুনাহ্ ঢাকা দেবার উদ্দেশ্যে আমরা সেগুলো মাবুদের কাছে কোরবানী করতে নিয়ে এসেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা প্রত্যেকে যা সোনার অলঙ্কার, নুপুর, বালা, আংটি, কানের দুল ও হার পেয়েছি তা থেকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আমাদের প্রায়শ্চিত্তের জন্য তাঁর উদ্দেশে আমাদের অর্ঘ্য এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমরা প্রত্যেক সৈন্যর কাছ থেকে প্রভুর উপহার নিয়ে এসেছি| আমরা সোনার তৈরী বাহু-বন্ধনী, কব্জির অলংকার, আংটি, মাকড়ি এবং কন্ঠহার নিয়ে এসেছি| আমাদের শুচি করার জন্য প্রভুকে এই সকল উপহার দেওয়া হচ্ছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সবাই সোনার জিনিস, তাগা, বালা, আংটি, কানবালা ও হার, এই যা কিছু জিনিস পেয়েছি, তা থেকে সদাপ্রভুর সামনে আমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার এনেছি।”