Numbers 31:52 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের উদ্দেশে নিবেদিত সহস্রপতি ও শতপতিদের উত্তোলনীয় উপহারের সমস্ত সোনা ষোল হাজার সাত শত পঞ্চাশ শেকল পরিমিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সহস্র-সেনাপতির ও শত-সেনাপতির কাছে থেকে গৃহীত সমস্ত সোনার পরিমাণ, যা মোশি ও যাজক ইলিয়াসর সদাপ্রভুকে নিবেদন করেছিলেন, তার ওজন 16,750 শেকল ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, সহস্রপতিদের ও শতপতিদের উত্তোলনীয় উপহারের সমস্ত স্বর্ণ ষোল সহস্র সাত শত পঞ্চাশ শেকল পরিমিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, সহস্রপতিদের ও শতপতিদের উত্তোলনীয় উপহারের সমস্ত স্বর্ণ ষোল সহস্র সাত শত পঞ্চাশ শেকল পরিমিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ও ইলিয়াসর হাজারপতি ও শতপতিদের যে সব সোনা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করলেন তার ওজন হল প্রায় একশো আটষট্টি কেজি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ও ইলিয়াসর হাজারপতি ও শতপতিদের যে সব সোনা মাবুদের উদ্দেশে কোরবানী করলেন তার ওজন হল প্রায় একশো আটষট্টি কেজি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সহস্র ও শত সৈন্যের নায়কেরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্যস্বরূপ যে স্বর্ণালঙ্কার দিয়েছিলেন, ওজনে তার পরিমাণ হয়েছিল ষোল হাজার সাতশো পঞ্চাশ শেকেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
1000 জন পুরুষের উর্দ্ধতন নেতারা এবং 100 জন পুরুষের উর্দ্ধতন নেতারা যে সোনা দিয়েছিলেন তার মোট ওজন ছিল প্রায় 420 পাউণ্ড|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্সর্গের সমস্ত সোনা যা তাঁরা সদাপ্রভুকে দিয়েছিলেন-সহস্রপতিদের ও শতপতিদের উপহার ষোল হাজার সাতশো পঞ্চাশ শেকল পরিমাপের হল।