Numbers 31:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসার প্রতি মাবুদের দেওয়া হুকুম অনুসারে তারা মাদিয়ানের সঙ্গে যুদ্ধ করে তাদের সমস্ত পুরুষকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের বিপক্ষে যুদ্ধ করে তাদের প্রত্যেক পুরুষকে বধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশির প্রতি সদাপ্রভুর দত্ত আজ্ঞানুসারে তাহারা মিদিয়নের সহিত যুদ্ধ করিল, ও সমস্ত পুরুষকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশির প্রতি সদাপ্রভুর দত্ত আজ্ঞা অনুসারে তাহারা মিদিয়নের সহিত যুদ্ধ করিল, ও সমস্ত পুরুষকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই তারা মিদিয়নীয়দের সংগে যুদ্ধ করে সমস্ত পুরুষ লোকদের মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই তারা মাদিয়ানীয়দের সংগে যুদ্ধ করে সমস্ত পুরুষ লোকদের হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে তারা মিদিয়নীদের আক্রমণ করল এবং তাদের সমস্ত পুরুষকে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আদেশমতোই ইস্রায়েলের লোকরা মিদিয়নীয়দের সঙ্গে যুদ্ধ করে সমস্ত মিদিয়নীয় লোকদের হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যেভাবে মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের সঙ্গে যুদ্ধ করল। তারা সমস্ত পুরুষকে হত্যা করল।