Numbers 31:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা মাদিয়ানের বাদশাহ্‌দেরকে তাদের অন্যান্য নিহত লোকদের সঙ্গে হত্যা করলো; ইবি, রেকম, সূর, হূর ও রেবা, মাদিয়ানের এই পাঁচ জন বাদশাহ্‌কে হত্যা করলো; বিয়োরের পুত্র বালামকেও তলোয়ার দ্বারা হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের শিকারের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা মিদিয়নের রাজগণকে তাহাদের অন্য নিহত লোকদের সহিত বধ করিল; ইবি, রেকম, সূর, হূর ও রেবা, মিদিয়নের এই পাঁচ রাজাকে বধ করিল; বিয়োরের পুত্র বিলিয়মকেও খড়গ দ্বারা বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা মিদিয়নের রাজগণকে তাহাদের অন্য নিহত লোকদের সহিত বধ করিল; ইবি, রেকম, সূর, হূর, ও রেবা, মিদিয়নের এই পাঁচ জন রাজাকে বধ করিল; বিয়োরের পুত্র বিলিয়মকেও খড়্‌গ দ্বারা বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্যদের সংগে মিদিয়নীয়দের পাঁচজন রাজাকেও তারা মেরে ফেলল। তাঁদের নাম হল ইবি, রেকম, সূর, হূর ও রেবা। ইস্রায়েলীয়েরা বিয়োরের ছেলে বিলিয়মকেও মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্যদের সংগে মাদিয়ানীয়দের পাঁচজন বাদশাহ্‌কেও তারা হত্যা করল। তাঁদের নাম হল ইবি, রেকম, সূর, হূর ও রেবা। বনি-ইসরাইলরা বাউরের ছেলে বালামকেও হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য লোকজনের সঙ্গে তারা মিদিয়নের পাঁচ জন রাজা-ইবি, রেকেম, সুর, হুর এবং রেবা-কেও হত্যা করল। বিয়োরের পুত্র বিলিয়মকেও তারা অস্ত্রাঘাতে বধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যে সমস্ত লোকদের হত্যা করেছিল তাদের মধ্যে ছিলেন ইবি, রেকম, সূর, হূর এবং রেবা মিদিয়নের পাঁচজন রাজা| তারা তরবারির সাহায্যে বিয়োরের পুত্র বিলিয়মকেও হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মিদিয়নের রাজাদের তাদের অন্য নিহত লোকদের সঙ্গে হত্যা করল; ইবি, রেকম, সূর, হূর ও রেবা, মিদিয়নের এই পাঁচ রাজাকে হত্যা করল; বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়াল দিয়ে হত্যা করল।