Numbers 32:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল কনিসীয় যিফুন্নির পুত্র কালুত ও নূনের পুত্র ইউসা তা দেখবে, কারণ তারাই সমপূর্ণভাবে মাবুদের অনুগত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র, কনিষীয়, যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, অন্য একজনও নয়, কারণ তারা সর্বান্তঃকরণে সদাপ্রভুর অনুগমন করেছিল।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল কনিসীয় যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল কনিসীয় যিফুন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একমাত্র কনিসীয় যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় সেই দেশ দেখতে পাবে, কারণ তারাই আমার কথা পুরোপুরি মেনে চলেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একমাত্র কনিসীয় যিফুন্নির ছেলে কালুত ও নূনের ছেলে ইউসা সেই দেশ দেখতে পাবে, কারণ তারাই আমার কথা পুরোপুরি মেনে চলেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে কেবল কেনিসীয় যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় সেই দেশ দেখবে, কারণ তারাই একান্তভাবে প্রভু পরমেশ্বরের অনুগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ কনিসীয় গোষ্ঠীভুক্ত যিফূন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয় প্রভুকে সঠিকভাবে অনুসরণ করেছিল!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু কনিসীয় যিফুন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় তা দেখবে, কারণ তারাই সম্পূর্ণ ভাবে সদাপ্রভুর অনুগত হয়েছে’।