Numbers 32:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ভয়ানক ক্রোধ আরও বৃদ্ধি করার জন্য, গুনাহ্গার লোকদের বংশ যে তোমরা, তোমরা তোমাদের পিতৃগণের স্থলে উঠেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, পাপিষ্ঠ ব্যক্তিদের সন্তান তোমরা সকলে, যারা তোমাদের পূর্বপুরুষদের স্থানে দণ্ডায়মান হয়েছে, ইস্রায়েলীদের বিপক্ষে সদাপ্রভুকে আরও বেশি রুষ্ট করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক ক্রোধ আরও বৃদ্ধি করিবার জন্য, পাপিষ্ঠ লোকদিগের বংশ যে তোমরা, তোমরা আপনাদের পিতৃগণের স্থলে উঠিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক ক্রোধ আরও বৃদ্ধি করিবার জন্য, পাপিষ্ঠ লোকদের বংশ যে তোমরা, তোমরা আপনাদের পিতৃগণের স্থলে উঠিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আর তোমরা, পাপীরা, তোমাদের বাপ-দাদাদের জায়গায় এসে দাঁড়িয়েছ আর ইস্রায়েলীয়দের প্রতি সদাপ্রভুর ক্রোধের আগুন আরও বাড়িয়ে তুলছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আর তোমরা, গুনাহ্গার বান্দারা, তোমাদের বাপ-দাদাদের জায়গায় এসে দাঁড়িয়েছ আর বনি-ইসরাইলদের প্রতি মাবুদের রাগের আগুন আরও বাড়িয়ে তুলছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পাপিষ্ঠদের বংশধর তোমরা, তোমাদের পিতৃপুরুষদেরই পদাঙ্ক অনুসরণ করছ যাতে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধ তীব্র হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পিতারা যে কাজ করেছিলেন এখন তোমরা সেই একই কাজের পুনরাবৃত্তি করছো| তোমরা পাপী লোকরা, তোমরা কি চাও যে, প্রভু তার লোকদের বিরুদ্ধে আগের থেকেও আরও বেশী ক্রুদ্ধ হন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক রাগ আরও বেড়ে যাওয়ার জন্য, পাপী লোকেদের বংশ যে তোমরা, তোমরা তোমাদের বাবার জায়গায় উঠেছ।