Numbers 32:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যদি তোমরা তাঁর পশ্চাদ্‌গমন থেকে ফিরে যাও, তবে তিনি পুনর্বার ইসরাইলকে মরুভূমিতে পরিত্যাগ করবেন, তাতে তোমরা এই সব লোককে বিনষ্ট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা তাঁর অনুগমন থেকে ফিরে আস, তিনি এই সমস্ত লোককে প্রান্তরে পরিত্যাগ করবেন এবং তোমরাই তাদের বিনাশের কারণ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যদি তোমরা তাঁহার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাও, তবে তিনি পুনর্ব্বার ইস্রায়েলকে প্রান্তরে পরিত্যাগ করিবেন, তাহাতে তোমরা এই সকল লোককে বিনষ্ট করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যদি তোমরা তাঁহার পশ্চাদ্‌গমন হইতে ফিরিয়া যাও, তবে তিনি পুনর্বার ইস্রায়েলকে প্রান্তরে পরিত্যাগ করিবেন, তাহাতে তোমরা এই সকল লোককে বিনষ্ট করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি তাঁর কথামত না চল, তবে তিনি এবারও এই সব লোকদের মরু-এলাকাতেই ফেলে রাখবেন, আর তোমরা হবে তাদের ধ্বংসের কারণ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি তাঁর কথামত না চল, তবে তিনি এবারও এই সব লোকদের মরুভূমিতেই ফেলে রাখবেন, আর তোমরা হবে তাদের ধ্বংসের কারণ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তোমরা যদি এখনতাঁর অনুগমন না করে ফিরে যাও তাহলে আবার তিনি ইসরায়েলীদের এই প্রান্তরে পরিত্যাগ করবেন এবং তার ফলে তোমাদের জন্যই এই লোকগুলি ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি প্রভুকে অনুসরণ করা ছেড়ে দাও, তাহলে প্রভু ইস্রায়েলের লোকদের আরও দীর্ঘদিনের জন্য মরুভূমিতে থাকতে বাধ্য করবেন| এই ভাবে তোমরা এই সমস্ত লোকদের ধ্বংস করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যদি তোমরা তাঁর অনুসরণ না করে ফিরে যাও, তবে তিনি পুনরায় ইস্রায়েলকে মরুপ্রান্তে পরিত্যাগ করবেন, তাতে তোমরা এইসব লোককে বিনষ্ট করবে।”