Numbers 32:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা তাঁর কাছে এসে বললো, আমরা এই স্থানে আমাদের পশুগুলোর জন্য মেষবাথান ও আমাদের বালক-বালিকাদের জন্য নগর নির্মাণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখন তাঁর কাছে এসে বলল, “আমরা এখানে আমাদের পশুপালের জন্য খোঁয়াড় ও স্ত্রী-সন্তানদের জন্য নগর নির্মাণ করতে চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা তাঁহার নিকটে আসিয়া কহিল, আমরা এই স্থানে আমাদের পশুগণের জন্য মেষবাথান ও আমাদের বালকবালিকাদের জন্য নগর নির্ম্মাণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা তাঁহার নিকটে আসিয়া কহিল, আমরা এই স্থানে আমাদের পশুগণের জন্য মেষবাথান ও আমাদের বালক-বালিকাদের জন্য নগর নির্মাণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা মোশির কাছে এগিয়ে গিয়ে বলল, “আমরা কেবল এখানে আমাদের পশুপালের ঘর ও আমাদের পরিবারের জন্য শহর তৈরী করতে চাইছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা মূসার কাছে এগিয়ে গিয়ে বলল, “আমরা কেবল এখানে আমাদের পশুপালের ঘর ও আমাদের পরিবারের জন্য শহর তৈরী করতে চাইছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন মোশির কাছে এসে বলল, আমরা এখানে পশুপালের জন্য বাথান এবং নারী ও শিশুদের জন্য নগর গড়ে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রূবেণের এবং গাদের পরিবারগোষ্ঠীর লোকরা মোশির কাছে গিয়ে বলল, “আমরা আমাদের সন্তানদের জন্য এখানে শহর তৈরী করবো এবং আমাদের পশুর জন্য খোঁয়াড় গড়ে তুলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাঁর কাছে এসে বলল, “আমরা এই স্থানে আমাদের পশুদের জন্য মেষবাথান ও আমাদের বালকবালিকাদের জন্য শহর তৈরী করব।