Numbers 32:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা যতক্ষণ বনি-ইসরাইলকে নিজেদের দেশে প্রতিষ্ঠিত না করি, ততক্ষণ সশস্ত্র হয়ে তাদের আগে আগে যাব; কেবল আমাদের বালক-বালিকারা দেশবাসীদের ভয়ে প্রাচীরবেষ্টিত নগরে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, আমরা অস্ত্রসজ্জিত হয়ে, ইস্রায়েলের পুরোভাগে যাব, যতদিন না তাদের গন্তব্য স্থানে নিয়ে যাই। এসময়, আমাদের স্ত্রী ও সন্তানেরা, দেশবাসীদের থেকে নিরাপত্তার জন্য সুরক্ষিত নগরে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা যাবৎ ইস্রায়েল-সন্তানগণকে স্বস্থানপ্রাপ্ত না করি, তাবৎ সসজ্জ হইয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিব; কেবল আমাদের বালকবালিকারা দেশনিবাসীদের ভয়ে প্রাচীরবেষ্টিত নগরে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা যাবৎ ইস্রায়েল-সন্তানগণকে স্বস্থান প্রাপ্ত না করি, তাবৎ সশস্ত্র হইয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিব; কেবল আমাদের বালক-বালিকারা দেশনিবাসীদের ভয়ে প্রাচীরবেষ্টিত নগরে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলীয়দের তাদের নিজেদের জায়গায় পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুুদ্ধের সাজে তাদের আগে আগে যেতে প্রস্তুত আছি। এর মধ্যে আমাদের পরিবার দেয়াল-ঘেরা শহরে বাস করবে যাতে এই সব দেশের লোকদের হাত থেকে তারা রক্ষা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বনি-ইসরাইলদের তাদের নিজেদের জায়গায় পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুদ্ধের সাজে তাদের আগে আগে যেতে প্রস্তুত আছি। এর মধ্যে আমাদের পরিবার দেয়াল-ঘেরা শহরে বাস করবে যাতে এই সব দেশের লোকদের হাত থেকে তারা রক্ষা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন না ইসরায়েলীরা নিজেদের দেশে প্রতিষ্ঠিত হয়, ততদিন আমরা সশস্ত্র হয়ে তাদের পুরোভাগে অভিযান করব, আমাদের পরিবারের নারী ও শিশুরা শুধু স্থানীয় অধিবাসীদের আক্রমণ থেকে বাঁচার জন্য সুরক্ষিত নগরে বাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমাদের সন্তানরা এই দেশে বসবাসকারী অন্যান্য লোকদের থেকে নিরাপদে থাকতে পারবে| কিন্তু আমরা খুব খুশী মনেই এগিয়ে এসে ইস্রায়েলের অন্যান্য লোকদের সাহায্য করব যে পর্যন্ত না তাদের নিজেদের দেশে নিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যতদিন ইস্রায়েল সন্তানদের নিজের তৈরী না করি, ততদিন সজ্জিত হয়ে তাদের আগে আগে গমন করব; শুধু আমাদের বালকবালিকারা দেশে বসবাসীদের ভয়ে সুরক্ষিত শহরে বাস করবে।