Numbers 32:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা জর্ডানের পারে বা তার ওদিকে ওদের সঙ্গে অধিকার গ্রহণ করবো না, কারণ জর্ডানের এই পূর্ব পারে, আমাদের অধিকার মিলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডনের অপর পাড়ে, আমরা তাদের সঙ্গে আর কোনো স্বত্বাধিকার গ্রহণ করব না, কারণ আমাদের স্বত্বাধিকার জর্ডনের পূর্বপাড়ে আমরা প্রাপ্ত হয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা যর্দ্দনের পারে বা তাহার ওদিকে উহাদের সহিত অধিকার গ্রহণ করিব না, কারণ যর্দ্দনের এই পূর্ব্বপারে আমাদের অধিকার মিলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা যর্দনের পারে বা তাহার ওদিকে উহাদের সহিত অধিকার গ্রহণ করিব না, কারণ যর্দনের এই পূর্বপারে, আমাদের অধিকার মিলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদীর ওপারে ইস্রায়েলীয়দের সংগে আমরা কোন সম্পত্তি নেব না, কারণ নদীর পূর্ব পারেই তো আমরা তা পেয়ে যাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদীর ওপারে বনি-ইসরাইলদের সংগে আমরা কোন সম্পত্তি নেব না, কারণ নদীর পূর্ব পারেই তো আমরা তা পেয়ে যাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রাপ্য জর্ডনের পশ্চিম পারের কোন অঞ্চলের অধিকার আমরা চাই না। কারণ জর্ডনের এ পারে পূর্বদিকে আমরা সম্পত্তির অধিকার পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন নদীর পশ্চিম দিকের কোনো জমি আমরা দেবো না| যর্দন নদীর কেবলমাত্র পূর্বদিকের জমিই আমাদের|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা যর্দ্দনের অন্য পারে তাদের সঙ্গে অধিকার নেব না, কারণ যর্দ্দনের এই পূর্বপারে আমরা অধিকার পেয়েছি।”