Numbers 32:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা তাদের বললেন, তোমরা যদি এই কাজ কর, যদি সশস্ত্র হয়ে মাবুদের সম্মুখে যুদ্ধের জন্য গমন কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি তাদের বললেন, “যদি তোমরা সেরকম করো, সদাপ্রভুর সামনে যুদ্ধের জন্য যদি নিজেদের অস্ত্রসজ্জা গ্রহণ করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এই কার্য্য কর, যদি সসজ্জ হইয়া সদাপ্রভুর সম্মুখে যুদ্ধার্থে গমন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এই কার্য কর, যদি সশস্ত্র হইয়া সদাপ্রভুর সম্মুখে যুদ্ধার্থে গমন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি তাদের বললেন, “যদি তোমরা তা কর, যদি তোমরা সদাপ্রভুর সামনে যুদ্ধের সাজ পর আর সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর সামনে থেকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত তোমরা সবাই যুদ্ধের সাজে সদাপ্রভুর সামনে নদীর ওপারে যাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা তাদের বললেন, “যদি তোমরা তা কর, যদি তোমরা মাবুদের সামনে যুদ্ধের সাজ পর আর মাবুদ তাঁর শত্রুদের তাঁর সামনে থেকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত তোমরা সবাই যুদ্ধের সাজে মাবুদের সামনে নদীর ওপারে যাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাদের বললেন, তোমর যদি এই কাজ কর,যদি পরমেশ্বরের অধীনে সশস্ত্র হয়ে যুদ্ধ করতে যাও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি তাদের বললেন, “তোমরা যদি এগুলোর সবটাই করো, তাহলে এই জমি তোমাদের হবে; কিন্তু তোমাদের সৈন্যদের অবশ্যই প্রভুর সামনে যুদ্ধে যেতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি তাদেরকে বললেন, “তোমরা যদি এই কাজ কর, যদি সজ্জিত হয়ে সদাপ্রভুর সামনে যুদ্ধ করতে যাও