Numbers 32:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি সেরকম না কর, তবে দেখ, তোমরা মাবুদের কাছে গুনাহ্‌ করলে এবং নিশ্চয় জেনো, তোমাদের গুনাহ্‌ তোমাদেরকে ধরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এই কাজ করতে যদি অক্ষম হও, তোমরা সদাপ্রভুর বিপক্ষে পাপ করবে। তাহলে নিশ্চিত জেনো, তোমাদের পাপ তোমাদের ধরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তদ্রূপ না কর, তবে, দেখ, তোমরা সদাপ্রভুর কাছে পাপ করিলে, এবং নিশ্চয় জানিও, তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তদ্রূপ না কর, তবে দেখ, তোমরা সদাপ্রভুর নিকটে পাপ করিলে, এবং নিশ্চয় জানিও, তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা তা না কর তবে সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা পাপ করবে। তোমরা এটা জেনে রেখো যে, তোমাদের পাপ তোমাদের রেহাই দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা তা না কর তবে মাবুদের বিরুদ্ধে তোমরা গুনাহ্‌ করবে। তোমরা এটা জেনে রেখো যে, তোমাদের গুনাহ্‌ তোমাদের রেহাই দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা যদি তা না কর তাহলে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করবে, আর নিশ্চিত জেন, সেই পাপের প্রতিফল তোমরা অবশ্যই পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যদি এইগুলো না করো, তাহলে তোমরা প্রভুর বিরুদ্ধে পাপ করবে এবং এটা নিশ্চিত জেনে রেখো যে, তোমরা তোমাদের পাপের জন্য শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তেমন না কর, তবে দেখ, তোমরা সদাপ্রভুর কাছে পাপ করলে এবং নিশ্চয় জেনো, তোমাদের পাপ তোমাদেরকে ধরবে।