Numbers 32:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গাদ-বংশের লোকেরা ও রূবেণ-বংশের লোকেরা মূসাকে বললো, আমাদের মালিক যে হুকুম করলেন, আপনার গোলাম আমরা তা-ই করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাদ ও রূবেণ গোষ্ঠী মোশিকে বলল, “আমদের প্রভু যেমন আদেশ দিলেন, আপনার দাস আমরা তাই করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ মোশিকে কহিল, আমাদের প্রভু যে আজ্ঞা করিলেন, আপনার দাস আমরা তাহাই করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ মোশিকে কহিল, আমাদের প্রভু যে আজ্ঞা করিলেন, আপনার দাস আমরা তাহাই করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গাদ ও রূবেণ-গোষ্ঠীর লোকেরা মোশিকে বলল, “আপনি আমাদের মনিব, আপনি আমাদের যে আদেশ দিলেন আমরা, আপনার দাসেরা, তা পালন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গাদ ও রূবেণ-গোষ্ঠীর লোকেরা মূসাকে বলল, “আপনি আমাদের মালিক, আপনি আমাদের যে হুকুম দিলেন আমরা, আপনার গোলামেরা, তা পালন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদ ও রূবেণ বংশের লোকেরা তখন মোশিকে বলল, আপনার সেবক আমরা আপনার আদেশ অনুযায়ীই কাজ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন গাদের এবং রূবেণের পরিবারগোষ্ঠীর লোকরা মোশিকে বলল, “আমরা আপনার সেবক, আপনি আমাদের গুরু, সুতরাং আপনি যা বলবেন আমরা সেটাই করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা মোশিকে বলল, “আমাদের প্রভু যে আদেশ করলেন, আপনার দাস আমরা তাই করব।