Numbers 32:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের মালিকের নির্দেশ অনুসারে আপনার এই গোলামেরা, সশস্ত্র প্রত্যেকজন যুদ্ধ করতে মাবুদের সম্মুখে পার হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আপনার দাসেরা, যুদ্ধের জন্য সশস্ত্র প্রত্যেক পুরুষ, সদাপ্রভুর সামনে যুদ্ধের জন্য জর্ডন পার হয়ে যাবে, যেমন আমাদের প্রভু বলেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের প্রভুর বাক্যানুসারে আপনার এই দাসেরা, সসজ্জ প্রত্যেক জন যুদ্ধ করিতে সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের প্রভুর বাক্যানুসারে আপনার এই দাসেরা, সশস্ত্র প্রত্যেক জন যুদ্ধ করিতে সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমরা আমাদের মনিবের কথামত যুদ্ধ করবার জন্য যুদ্ধের সাজে সদাপ্রভুর সামনে নদী পার হয়ে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমরা আমাদের মালিকের কথামত যুদ্ধ করবার জন্য যুদ্ধের সাজে মাবুদের সামনে নদী পার হয়ে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার নির্দেশ মত আপনার এই সেবকেরা প্রত্যেকে সশস্ত্র হয়ে প্রভু পরমেশ্বরের অধীনে নদী পার হয়ে যুদ্ধ করতে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা, আপনার সেবকরা যর্দন নদী পার হব| আমাদের প্রভুর কথামতো আমরা প্রভুর সামনে যুদ্ধের জন্য এগিয়ে যাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের প্রভুর বাক্য অনুসারে আপনার এই দাসেরা, সজ্জিত প্রত্যেক জন যুদ্ধ করতে সদাপ্রভুকে পার হয়ে যাবে।”