Numbers 32:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানশার পুত্র মাখীরের সন্তানরা গিলিয়দে গিয়ে তা হস্তগত করে সেই স্থানে বসবাসকারী ইমোরীয়দেরকে অধিকারচ্যুত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির ছেলে মাখীরের বংশধরেরা গিলিয়দে গিয়ে তা দখল করল ও যারা সেখানে ছিল, সেই ইমোরীয়দের বিতাড়িত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণ গিলিয়দে গিয়া তাহা হস্তগত করিল, এবং সেই স্থাননিবাসী ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণ গিলিয়দে গিয়া তাহা হস্তগত করিল, এবং সেই স্থান-নিবাসী ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশির ছেলে মাখীরের বংশধরেরা গিলিয়দে গিয়ে দেশটা আগেই দখল করে নিয়েছিল এবং যে সব ইমোরীয়েরা সেখানে ছিল তাদের তাড়িয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশার ছেলে মাখীরের বংশধরেরা গিলিয়দে গিয়ে দেশটা আগেই দখল করে নিয়েছিল এবং যে সব আমোরীয়রা সেখানে ছিল তাদের তাড়িয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির পুত্র মাখির-এর বংশধরেরা গিলিয়দ অঞ্চল দখল করল এবং সেখানকার অধিবাসী ইমোরীদের বিতাড়িত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির পুত্র মাখীরের পরিবারগোষ্ঠীর লোকরা গিলিয়দে গিয়ে সেখানে বসবাসকারী ইমোরীয়দের পরাজিত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির ছেলে মাখীরের সন্তানরা গিলিয়দে গিয়ে তা দখল করল এবং সেই স্থানে বসবাসকারী ইমোরীয়দেরকে অধিকারচ্যুত করল।