Numbers 32:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানশার সন্তান যায়ীর গিয়ে সেখানকার গ্রামগুলো অধিকার করলো এবং তাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামগুলো] রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির বংশধর যায়ীরও তাদের উপনিবেশগুলি দখল করে সেগুলির নাম হব্বোথ-যায়ীর রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশির সন্তান যায়ীর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল, এবং তাহাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামসমূহ] রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশির সন্তান যায়ীর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল, এবং তাহাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামসমূহ] রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যায়ীর নামে মনঃশির এক বংশধর গিয়ে ইমোরীয়দের গ্রামগুলো দখল করে নিয়েছিল এবং সেগুলোর নাম দিয়েছিল হব্বোৎ-যায়ীর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যায়ীর নামে মানশার এক বংশধর গিয়ে আমোরীয়দের গ্রামগুলো দখল করে নিয়েছিল এবং সেগুলোর নাম দিয়েছিল হব্বোৎ-যায়ীর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির অন্য এক সন্তান যায়ীর ইমোরীদের গ্রামগুলি দখল করল এবং সেই অঞ্চলের নাম রাখল হাব্বোৎ-যায়ীর (যায়ীরের গ্রাম সমূহ।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি গোষ্ঠীর যায়ীর সেখানকার ছোটো ছোটো গ্রামগুলোকে অধিকার করল| এরপর সে ঐ গ্রামগুলোর নাম দিয়েছিল যায়ীরের শহর সকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির সন্তান যায়ীর গিয়ে সেখানকার গ্রামগুলি দখল করল এবং তাদের নাম হব্বোৎ-যায়ী র [যায়ীরের গ্রামগুলি] রাখল।