Numbers 32:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নোবহ গিয়ে কনাৎ ও তার গ্রামগুলো অধিকার করলো এবং তার নাম অনুসারে নাম রাখল নোবহ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নোবহ, কনাৎ ও তার সন্নিহিত অঞ্চলগুলি দখল করে তার নিজের নামানুসারে তার নাম নোবহ রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নোবহ গিয়া কনাৎ ও তাহার পল্লী সকল হস্তগত করিল, এবং আপন নামানুসারে তাহার নাম নোবহ রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নোবহ গিয়া কনাৎ ও তাহার পল্লী সকল হস্তগত করিল, এবং আপন নামানুসারে তাহার নাম নোবহ রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নোবহ গিয়ে কনাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিয়ে নিজের নাম অনুসারে জায়গাটার নাম দিয়েছিল নোবহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নোবহ গিয়ে কনাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিয়ে নিজের নাম অনুসারে জায়গাটার নাম দিয়েছিল নোবহ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর নোবহ্ কেনাৎ ও তার পল্লী অঞ্চলগুলি দখল করল এবং নিজের নামে সেই অঞ্চলের নাম রাখল নোবহ্।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনাত্ এবং এর কাছের ছোটো ছোটো শহরগুলোকে নোবহ পরাজিত করেছিল| এরপর সে নিজের নামানুসারে সেই জায়গার নামকরণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নোবহ গিয়ে কনাৎ ও তার গ্রামগুলি দখল করল এবং নিজের নাম অনুসারে তার নাম নোবহ রাখল।