Numbers 32:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আরও বললো, আমরা যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করে থাকি, তবে আপনার গোলামদের এই দেশের অধিকার দিতে হুকুম হোক, আমাদেরকে জর্ডানের অন্য পারে নিয়ে যাবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমরা আপনাদের দৃষ্টিতে কৃপা লাভ করে থাকি,” তারা বলল, “তাহলে স্বত্বাধিকাররূপে এই ভূমি আমাদের দান করা হোক। আমাদের জর্ডনের অপর পারে যেতে বাধ্য করবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আরও বলিল, আমরা যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনার দাসদিগকে অধিকারার্থে এই দেশ দিতে আজ্ঞা হউক, আমাদিগকে যর্দ্দনের পারে লইয়া যাইবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আরও বলিল, আমরা যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনার দাসদিগকে অধিকারার্থে এই দেশ দিতে আজ্ঞা হউক, আমাদিগকে যর্দনের পারে লইয়া যাইবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমাদের উপর আপনার দয়া হয় তবে আপনার এই দাসদের এই জায়গাগুলো সম্পত্তি হিসাবে দিন। যর্দন নদীর ওপারে আমাদের নিয়ে যাবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমাদের উপর আপনার দয়া হয় তবে আপনার এই গোলামদের এই জায়গাগুলো সম্পত্তি হিসাবে দিন। জর্ডান নদীর ওপারে আমাদের নিয়ে যাবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আরও বলল, আমাদের প্রতি যদি আপনার কৃপাদৃষ্টি থাকে দয়া করে তা হলে আমাদের এই প্রদেশ দখল করার অনুমতি দিন। জর্ডনের ওপারে আমাদের নিয়ে সাবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “যদি আপনার খুশী হয় তাহলে এই জায়গাটি আমাদের দিয়ে দিতে পারেন| আমাদের যর্দন নদীর অপর পাশে নিয়ে যাবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আরও বলল, “আমরা যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আপনার দাসেদের অধিকারের জন্য এই দেশ দিতে আদেশ করুন, আমাদেরকে যর্দ্দনের পারে নিয়ে যাবেন না।”
Recommended Reading