Numbers 32:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের দেওয়া দেশে পার হয়ে যেতে বনি-ইসরাইলদের মন কেন নিরাশ করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যে দেশ ইস্রায়েলীদের দান করেছেন, তোমরা সেখানে যেতে কেন তাদের নিরুৎসাহ করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর দত্ত দেশে পার হইয়া যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন কেন নিরাশ করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর দত্ত দেশে পার হইয়া যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন কেন নিরাশ করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে দেশ দিয়েছেন তোমরা তাদের সেখানে যাবার উৎসাহ ভেংগে দিচ্ছ কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বনি-ইসরাইলদের যে দেশ দিয়েছেন তোমরা তাদের সেখানে যাবার উৎসাহ ভেংগে দিচ্ছ কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাছাড়া প্রভু পরমেশ্বর যে দেশ দিয়েছেন, সেখানে পার হয়ে যেতে ইসরায়েলীদের তোমরা এভাবে নিরূৎসাহই বা করছ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ইস্রায়েলের লোকদের নিরুৎ‌সাহ করার চেষ্টা করছ কেন? তোমরা তাদের নিরুৎ‌সাহ করছ যাতে তারা নদী পার না হয় এবং ঈশ্বর তাদের যে দেশ দিয়েছেন সেই দেশ অধিগ্রহণ না করে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দেওয়া দেশ পার হয়ে যেতে ইস্রায়েল সন্তানদের মন কেন নিরাশ করছ?

Recommended Reading