Numbers 33:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল মূসা ও হারুনের অধীনে নিজ নিজ সৈন্যশ্রেণী অনুসারে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন স্থানে থেমে থেমে চলছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি এবং হারোণের নেতৃত্বে যখন ইস্রায়েলীরা মিশর থেকে সৈন্য শ্রেণীবিভাগ অনুযায়ী বের হয়েছিল, তখন এই হল যাত্রাপথের পর্যায়ক্রমিক বিবরণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ মোশির ও হারোণের অধীনে আপন আপন সৈন্য শ্রেণী ক্রমে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিল, তাহাদের উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ মোশির ও হারোণের অধীনে আপন আপন সৈন্যশ্রেণী ক্রমে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিল, তাহাদের উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ও হারোণের পরিচালনায় ইস্রায়েলীয়েরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন জায়গায় থেমে থেমে চলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ও হারুনের পরিচালনায় বনি-ইসরাইলরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন জায়গায় থেমে থেমে চলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণের নেতৃত্বে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠী বাহিনী মিশর ছেড়ে চলে আসার পর পর্যায়ক্রমে তাদের যাত্রার বিবরণ এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং হারোণ মিশর থেকে ইস্রায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে বিভিন্ন দলে ভাগ করে নিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা মোশির ও হারোণের অধীনে নিজেদের সৈন্যশ্রেণী অনুসারে মিশর দেশ থেকে বের হয়ে আসল, তাদের উত্তরণ স্থানগুলির বিবরণ এই।