Numbers 33:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা মাবুদের হুকুমে তাদের যাত্রা অনুসারে সেই যাত্রার ধাপগুলোর বিবরণ লিখলেন। তাদের যাত্রা অনুসারে ধাপগুলোর বিবরণ হচ্ছে:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশমতো মোশি তাদের যাত্রাপথের পর্যায়ক্রমের বিবরণ নথিভুক্ত করেন। এই হল তাদের যাত্রাপথের পর্যায়ক্রম বিবরণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি সদাপ্রভুর আজ্ঞায় তাহাদের যাত্রানুসারে সেই উত্তরণ-স্থানগুলির বিবরণ লিখিলেন। তাহাদের যাত্রানুসারে উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি সদাপ্রভুর আজ্ঞায় তাহাদের যাত্রা অনুসারে সেই উত্তরণ-স্থানগুলির বিবরণ লিখিলেন। তাহাদের যাত্রা অনুসারে উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাত্রাপথে তারা যে সমস্ত জায়গায় থেমেছিল সদাপ্রভুর আদেশে মোশি তা লিখে রাখলেন। তারা যে সমস্ত জায়গায় থেমেছিল তা এই:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাত্রাপথে তারা যে সমস্ত জায়গায় থেমেছিল মাবুদের হুকুমে মূসা তা লিখে রাখলেন। তারা যে সমস্ত জায়গায় থেমেছিল তা এই:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি তাদের পথ পরিক্রমার বিভিন্ন পর্যায়ের বিবরণ লিপিবদ্ধ করেন। একস্থান থেকে তাদের অন্যস্থানে যাত্রার ধারাবাহিক বিবরণ নিম্নরূপ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যে জায়গাগুলোতে ভ্রমণ করেছিল, প্রভুর আজ্ঞা অনুযায়ী মোশি সে জায়গাগুলো সম্পর্কে লিখেছিলেন| তাদের যাত্রার পর্যায়গুলি এখানে দেওয়া হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি সদাপ্রভুর আদেশে তাদের যাত্রা অনুসারে সেই উত্তরণ স্থানগুলির বর্ণনা এই।