Numbers 33:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসে, প্রথম মাসের পঞ্চদশ দিনে তারা রামিষেষ থেকে প্রস্থান করলো; ঈদুল ফেসাখের পরদিন বনি-ইসরাইল মিসরীয় সব লোকের সাক্ষাতে বীরবিক্রমে বের হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের পঞ্চদশ দিনে, নিস্তারপর্বের পরদিন, ইস্রায়েলীরা রামিষেষ থেকে বের হয়। তারা সমস্ত মিশরীয়ের সামনে দিয়ে সদম্ভে বেরিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসে, প্রথম মাসের পঞ্চদশ দিবসে তাহারা রামিষেষ হইতে প্রস্থান করিল; নিস্তার পর্ব্বের পরদিন ইস্রায়েল-সন্তানগণ মিস্রীয় সকল লোকের সাক্ষাতে ঊর্দ্ধহস্তে বাহির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসে, প্রথম মাসের পঞ্চদশ দিবসে তাহারা রামিষেষ হইতে প্রস্থান করিল; নিস্তার পর্বের পরদিন ইস্রায়েল-সন্তানগণ মিসরীয় সকল লোকের সাক্ষাতে বীরবিক্রমে বাহির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উদ্ধার-পর্বের পরের দিন বছরের প্রথম মাসের পনেরো তারিখে ইস্রায়েলীয়েরা রামিষেষ থেকে যাত্রা শুরু করেছিল। সমস্ত মিসরীয়দের চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে তারা বের হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উদ্ধার-ঈদের পরের দিন বছরের প্রথম মাসের পনেরো তারিখে বনি-ইসরাইলরা রামিষেষ থেকে যাত্রা শুরু করেছিল। সমস্ত মিসরীয়দের চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে তারা বের হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম মাসের পনেরো তারিখে, তারা রামেশিস ছেড়ে রওনা হল। তারণোৎসবের পরের দিন ইসরায়েলীরা মিশরীদের চোখের সামনেই বিদ্রোহ করে বেরিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম মাসের 15তম দিনে তারা রামিষেষ ত্যাগ করেছিল| সেই দিন সকালে নিস্তারপর্বের পরে ইস্রায়েলের লোকরা জয়ের ভঙ্গীতে তাদের হাত উঁচু করে মিশর থেকে বেরিয়ে এসেছিল| মিশরের সমস্ত লোক তাদের দেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম মাসে, প্রথম মাসের পনেরো দিনের তারা রামিষেষ থেকে চলে গেল; নিস্তারপর্ব্বের পরের দিন ইস্রায়েল সন্তানরা মিশরীয় সমস্ত লোকের সাক্ষাৎে প্রকাশ্যে বের হল।