Numbers 33:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মিসরীয়েরা, তাদের মধ্যে যাদেরকে মাবুদ আঘাত করেছিলেন, তাদের সমস্ত প্রথমজাতকে দাফন করছিল; আর মাবুদ তাদের দেবতাদেরকেও দণ্ড দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় তারা তাদের প্রথমজাত সন্তানের কবর দিচ্ছিল, যাদের সদাপ্রভু আঘাত করে বধ করেছিলেন। এইভাবে ঈশ্বর তাদের দেবতাদের বিচার করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে মিস্রীয়েরা, তাহাদের মধ্যে যাহাদিগকে সদাপ্রভু আঘাত করিয়াছিলেন, সেই সমুদয় প্রথমজাতকে কবর দিতেছিল; আর সদাপ্রভু তাহাদের দেবগণকেও দণ্ড দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে মিসরীয়েরা, তাহাদের মধ্যে যাহাদিগকে সদাপ্রভু আঘাত করিয়াছিলেন, সেই সমুদয় প্রথমজাতকে কবর দিতেছিল; আর সদাপ্রভু তাহাদের দেবগণকেও দণ্ড দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরীয়েরা তখন তাদের প্রথম ছেলেদের কবর দিচ্ছিল। সদাপ্রভু তাদের প্রথম সন্তানদের মেরে ফেলেছিলেন এবং তাদের দেব-দেবতাদের শাস্তি দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরীয়রা তখন তাদের প্রথম ছেলেদের দাফন করছিল। মাবুদ তাদের প্রথম সন্তানদের হত্যা করেছিলেন এবং তাদের দেব-দেবীদের উপর গজব নাজেল করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীরা তখন প্রভু পরমেশ্বরের আঘাতে নিহত তাদের প্রথম সন্তানদের কবর দিচ্ছিল। প্রভু পরমেশ্বর তাদের দেবতাদেরও দণ্ড দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাদের হত্যা করেছিলেন সেই প্রথমজাতদের মিশরীয়রা সেই সময় কবর দিচ্ছিল| মিশরের দেবগণের বিরুদ্ধেও প্রভু তাঁর বিচার দেখিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের মিশরীয়েরা, তাদের মধ্যে যাদেরকে সদাপ্রভু আঘাত করেছিলেন, সেই সমস্ত প্রথমজাতকে কবর দিচ্ছিল; আর সদাপ্রভু তাদের দেবতাদেরকেও (শাস্ তি দিয়েছিলেন)।