Numbers 33:40 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনানীয় রাজা অরাদ, যিনি কনানের নেগেভ অঞ্চলে বসবাস করতেন, তিনি শুনলেন যে ইস্রায়েলীরা আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কনান দেশের দক্ষিণ অঞ্চলনিবাসী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ শুনিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অরাদের কনানী নৃপতি, যিনি কনান দেশের নেগেব অঞ্চলে বাস করতেন তিনি শুনলেন ইসরায়েলীরা এগিয়ে আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনান দেশের নেগেভে অরাদ নামে একটি শহর ছিল| সেই শহরে কনানের রাজা শুনেছিলেন যে ইস্রায়েলের লোকরা আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কনান দেশের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল সন্তানদের আসার খবর শুনলেন।