Numbers 33:48 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে জেরিকোর নিকটবর্তী জর্ডানের কাছে মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবারীম পর্বতমালা ত্যাগ করে জর্ডন সমীপে, যিরীহোর অপর পাশে, মোয়াবের সমতলে ছাউনি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতময় অবারীম অঞ্চল হইতে যাত্রা করিয়া যিরীহোর নিকটবর্ত্তী যর্দ্দনসমীপস্থ মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতময় অবারীম অঞ্চল হইতে যাত্রা করিয়া যিরীহোর নিকটবর্তী যর্দনসমীপস্থ মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবারিম পার্বত্য অঞ্চল ছেড়ে তারা যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবারীম পর্বত ত্যাগ করে মোয়াবের যর্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল| যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে এই জায়গাটি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে যিরীহোর পাশে যর্দ্দনের কাছে অবস্থিত মোয়াবের উপভূমিতে শিবির স্থাপন করল।