Numbers 33:49 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে জর্ডানের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে, তারা মোয়াবের সমতলে, জর্ডন বরাবর, বেথ-যিশীমোৎ থেকে আবেল শিটিম পর্যন্ত ছাউনি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথায় যর্দ্দনের নিকটে বৈৎ-যিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্য্যন্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথায় যর্দনের নিকটে বৈৎ-যিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের তীরবর্তী বেথ-যেশিমোৎ থেকে আবেল-শিটিম পর্যন্ত মোয়াবের উপত্যকা অঞ্চলে তারা ছাউনি ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মোয়াবের যর্দন উপত্যকায় যর্দন নদী বরাবর শিবির স্থাপন করেছিল| তাদের শিবির বৈৎ‌-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত বিস্তৃত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে যর্দ্দনের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপভূমিতে শিবির স্থাপন করে থাকল।