Numbers 33:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মারা থেকে যাত্রা করে এলীমে উপস্থিত হল; এলীমে পানির বারোটি ফোয়ারা ও সত্তরটি খেজুর গাছ ছিল; তারা সেই স্থানে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মারা ত্যাগ করে তারা এলীমে গেল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল। তারা সেখানে ছাউনি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মারা হইতে যাত্রা করিয়া এলীমে উপস্থিত হইল; এলীমে জলের বারোটী উনুই ও সত্তরটী খর্জ্জুর বৃক্ষ ছিল; তাহারা সে স্থানে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মারা হইতে যাত্রা করিয়া এলীমে উপস্থিত হইল; এলীমে জলের বারোটি উনুই ও সত্তরটি খর্জুর বৃক্ষ ছিল; তাহারা সেই স্থানে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা জলের ফোয়ারা ও সত্তরটা খেজুর গাছ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা পানির ঝর্ণা ও সত্তরটা খেজুর গাছ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মারাহ্ থেকে রওনা হয়ে তারা এলিম-এ উপস্থিত হল। এলিম-এ বারোটি জলের প্রস্রবণ ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে তারা ছাউনি ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা মারা ত্যাগ করে এলীমে গিয়েছিল এবং সেখানেই শিবির স্থাপন করেছিল| সেখানে 12টি ঝর্ণা এবং 70টি খেজুর গাছ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মারা থেকে যাত্রা করে এলীমে উপস্থিত হল; এলীমে জলের বারোটি উনুই ও সত্তরটি খেজুর গাছ ছিল; তারা সেখানে শিবির স্থাপন করল।