Numbers 34:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে সীমা জর্ডান দিয়ে যাবে এবং লবণ-সমুদ্র পর্যন্ত বিস্তৃত হবে; চারদিকের সীমা অনুসারে এটা তোমাদের দেশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সীমানা জর্ডন বরাবর নেমে গিয়ে মরুসাগরে শেষ হবে। “ ‘এই হবে চতুর্দিকের সীমানা সম্বন্ধিত তোমাদের দেশ।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সীমা যর্দ্দন দিয়া যাইবে, এবং লবণসমুদ্র পর্য্যন্ত বিস্তৃত হইবে; চতুঃসীমানুসারে এই তোমাদের দেশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সীমা যর্দন দিয়া যাইবে, এবং লবণ-সমুদ্র পর্যন্ত বিস্তৃত হইবে; চতুঃসীমানুসারে এই তোমাদের দেশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এই সীমারেখা যর্দন নদী ধরে মরু-সাগরে গিয়ে শেষ হবে। “চারদিকের এই সব সীমারেখার ভিতরে এটাই হবে তোমাদের দেশ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এই সীমারেখা জর্ডান নদী ধরে মরু-সাগরে গিয়ে শেষ হবে। “চারদিকের এই সব সীমারেখার ভিতরে এটাই হবে তোমাদের দেশ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর সেই সীমারেখা জর্ডন নদী বরাবর বিস্তৃত হয়ে মরুসাগরে গিয়ে শেষ হবে। এই হবে তোমাদের দেশের চারিদিকের সীমানা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে| এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে| ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই সীমানা যর্দ্দন দিয়ে যাবে এবং লবণ সমুদ্র পর্যন্ত ছড়িয়ে যাবে; চারদিকের সীমানা অনুসারে এই তোমাদের দেশ হবে’।”