Numbers 34:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা বনি-ইসরাইলকে এই হুকুম করলেন, যে দেশ তোমরা গুলিবাঁট দ্বারা অধিকার করবে, মাবুদ সাড়ে নয় বংশকে যে দেশ দিতে হুকুম করেছেন, এটা সেই দেশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ইস্রায়েলীদের নির্দেশ দিলেন, “এই দেশের স্বত্বাধিকার গুটিকাপাতের মাধ্যমে বণ্টন করে অধিকার করবে। সদাপ্রভু আদেশ দিয়েছেন যে সাড়ে নয় গোষ্ঠীকে এই ভূমি দান করা হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞা করিলেন, যে দেশ তোমরা গুলিবাঁট দ্বারা অধিকার করিবে, সদাপ্রভু সাড়ে নয় বংশকে যে দেশ দিতে আজ্ঞা করিয়াছেন, এ সেই দেশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞা করিলেন, যে দেশ তোমরা গুলিবাঁট দ্বারা অধিকার করিবে, সদাপ্রভু সাড়ে নয় বংশকে যে দেশ দিতে আজ্ঞা করিয়াছেন, এ সেই দেশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি ইস্রায়েলীয়দের আদেশ দিয়ে বললেন, “তোমরা গুলিবাঁটের মধ্য দিয়ে সদাপ্রভুর আদেশ মত দেশটা তোমাদের নয় গোষ্ঠী এবং মনঃশির অর্ধেক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নিয়ে তোমাদের সম্পত্তি করে নেবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা বনি-ইসরাইলদের হুকুম দিয়ে বললেন, “তোমরা গুলিবাঁটের মধ্য দিয়ে মাবুদের হুকুম মত দেশটা তোমাদের নয় গোষ্ঠী এবং মানশার অর্ধেক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নিয়ে তোমাদের সম্পত্তি করে নেবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের নির্দেশ দিলেনঃ পাশার দান চেলে তোমরা এই দেশে তোমাদের উত্তরাধিকার নির্ধারণ করবে। প্রভু পরমেশ্বর তোমাদের সাড়ে নয় গোষ্ঠীকে এই দেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারণে মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন, “এই সেই দেশ যেটি তোমরা পাবে এবং নয়টি গোষ্ঠী ও মনঃশির গোষ্ঠীর অর্ধেকের মধ্যে ভূমিটিকে ভাগ করে দেওয়ার জন্য তোমরা ঘুঁটি চালবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ইস্রায়েল সন্তানদের এই আদেশ দিলেন, “যে দেশ তোমরা গুলিবাঁটের মাধ্যমে অধিকার করবে, সদাপ্রভু সাড়ে নয় বংশকে যে দেশ দিতে আদেশ করেছেন এই সেই দেশ।