Numbers 34:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা নিজ নিজ পিতৃকুল অনুসারে রূবেণ-বংশের লোকদের বংশ, নিজ নিজ পিতৃকুল অনুসারে গাদ-বংশের লোকদের বংশ তার অধিকার পেয়েছে ও মানশার অর্ধেক বংশও পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশসমূহ তাদের স্বত্বাধিকার প্রাপ্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আপন আপন পিতৃকুলানুসারে রূবেণ-সন্তানদের বংশ, আপন আপন পিতৃকুলানুসারে গাদ-সন্তানদের বংশ আপন অধিকার পাইয়াছে ও মনঃশির অর্দ্ধবংশও পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আপন আপন পিতৃকুলানুসারে রূবেণ-সন্তানদের বংশ, আপন আপন পিতৃকুলানুসারে গাদ-সন্তানদের বংশ আপনাদের অধিকার পাইয়াছে ও মনঃশির অর্ধ বংশও পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ রূবেণ-গোষ্ঠী, গাদ-গোষ্ঠী ও মনঃশির অর্ধেক গোষ্ঠীর বংশগুলো তাদের সম্পত্তি আগেই পেয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ রূবেণ-গোষ্ঠী, গাদ-গোষ্ঠী ও মানশার অর্ধেক গোষ্ঠীর বংশগুলো তাদের সম্পত্তি আগেই পেয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ রূবেণ ও গাদ বংশের লোকেরা এবং মনঃশি বংশের অর্ধেক লোক তাদের পিতৃকুলের উত্তরধিকার পেয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ ও গাদের পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক তাদের দেশ বেছে নিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ নিজেদের পূর্বপুরুষদের বংশ অনুসারে রূবেণ সন্তানদের বংশ, নিজেদের পূর্বপুরুষদের বংশ অনুসারে গাদ সন্তানদের বংশ নিজের অধিকার পেয়েছে ও মনঃশির অর্ধেক বংশও পেয়েছে।