Numbers 34:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরিকোর নিকটস্থ জর্ডানের পূর্বপারে সূর্যোদয়ের দিকে সেই আড়াই বংশ নিজ নিজ অধিকার লাভ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই আড়াই গোষ্ঠী, সূর্যোদয় অভিমুখে, যিরীহোর সন্নিহিত জর্ডনের পূর্বপ্রান্তে তাদের, স্বত্বাধিকার লাভ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরীহোর নিকটস্থ যর্দ্দনের পূর্ব্বপারে সূর্য্যোদয়-দিকে সেই আড়াই বংশ আপন আপন অধিকার পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরীহোর নিকটস্থ যর্দনের পূর্বপারে সূর্যোদয়-দিকে সেই আড়াই বংশ আপন আপন অধিকার পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে যিরীহোর উল্টাদিকে যর্দনের পূর্ব পারে তারা সেই সম্পত্তি পেয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে জেরিকোর উল্টাদিকে জর্ডানের পূর্ব পারে তারা সেই সম্পত্তি পেয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর কাছে জর্ডনের ওপারে পূর্বাঞ্চলে ঐ দুই এবং অর্ধ গোষ্ঠীর লোকেরা তাদের ভূসম্পত্তি পেয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দুটি এবং অর্ধেক পরিবারগোষ্ঠী যিরীহোর কাছের দেশ নিয়েছিল| তারা যর্দন নদীর পূর্বদিকের জমি নিয়েছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পূর্বপারে সূর্য্যোদয়ের দিকে সেই আড়াই বংশ নিজেদের অধিকার পেয়েছে।”