Numbers 34:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে হুকুম কর, তাদেরকে বল, তোমরা কেনান দেশে প্রবেশ করতে উদ্যত আছ; তোমরা অধিকার হিসেবে যে দেশ পাবে, চারদিকের সীমানা অনুসারে সেই কেনান দেশটি এমন:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের আদেশ দাও, তাদের বলো, ‘যখন তোমরা কনানে প্রবেশ করবে, যে দেশ তোমাদের স্বত্বাধিকাররূপে বণ্টন করা হবে, তার সীমানা হবে এইরকম:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, তোমরা কনান দেশে প্রবেশ করিতে উদ্যত আছ; তোমরা অধিকারার্থে যে দেশ পাইবে, চতুঃসীমানুসারে সেই কনান দেশ এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, তোমরা কনান দেশে প্রবেশ করিতে উদ্যত আছ; তোমরা অধিকারার্থে যে দেশ পাইবে, চতুঃসীমানুসারে সেই কনান দেশ এই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের এই কথা বল, তোমরা শীঘ্রই কনান দেশে প্রবেশ করবে। উত্তরাধিকার স্বরূপ এই কনান দেশ তোমাদের দেওয়া হয়েছে এবং এর সীমা হচ্ছে এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের এই আদেশ দাও| তোমরা কনান দেশে আসছো| তোমরা এই দেশকে পরাজিত করবে| তোমরা সমগ্র কনান দেশটিকে অধিগ্রহণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ দাও, তাদেরকে বল, ‘যখন তোমরা কনান দেশে প্রবেশ করবে, তোমরা অধিকারের জন্য যে দেশ পাবে, চারদিকের সীমানা অনুসারে সেই কনান দেশ।